কমার্স কলেজে ভর্তি হওয়ার পর থেকে L-2 সেকশনেই ক্লাস করেছি, সবে মাত্র ৫ মাস হলো । আর আজকে এই সেকশনের শেষ ক্লাস । দিনটা শুরু হয়েছে প্রতিদিনের মতো করেই, সকাল সাড়ে পাচটায় ঘুম থেকে উঠে নাস্তা করে এরপর কলেজে রওনা দেওয়া । প্রথমে বাসে করে নতুন বাজার যাওয়া এরপর নতুন বাজার থেকে জাবালে নূর বাসে বন্ধুদের(সঞ্জয়, জাহিদ, ইমন, আশিক) সাথে আড্ডা দিতে দিতে মিরপুরে যাওয়া, সকাল বেলা বাসে আড্ডা দিতে অবশ্য ভালোই লাগতো ^_^ এভাবেই শুরু হয়েছে আজকের দিনটা কিন্তু দিন শুরুর আগে ভাবিনি যে আজই শেষ ক্লাস এরপর আর এই ক্লাসের বন্ধু-বান্ধবীদের সাথে ক্লাস করা হবে নাহ । আজ কেনো জানি আবেগ অনেক বেশি কাজ করছে :( এই সেকশনে আমি একটি নাম উপাধি পেয়েছি :) আর তা হচ্ছে- "বুদ্ধিজীবী" হয়তো এইটাই আমার প্রাপ্তি ছিল কিন্তু আমি এমন একটি উপাধি পেয়ে খুশি । কিছু তো পাওয়া হলো । এতেই আমি খুশি ^_^ সবাইকে শেষ উইশিং টাও করতে পারিনি :/
হাস্যকর বিষয় হচ্ছে এতোদিন ওদের সাথে ক্লাস করেছি কিন্তু এখনো আমি ওদের সবার নাম জানি নাহ :/ ব্যাপারটা খুবই মজার আমার কাছে :D ৪ তারিখ থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, কিছুই পারি নাহ দেখা যাক কি হয় !!!
হাস্যকর বিষয় হচ্ছে এতোদিন ওদের সাথে ক্লাস করেছি কিন্তু এখনো আমি ওদের সবার নাম জানি নাহ :/ ব্যাপারটা খুবই মজার আমার কাছে :D ৪ তারিখ থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, কিছুই পারি নাহ দেখা যাক কি হয় !!!

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন